মোহনগঞ্জে ধর্ষণের চেষ্টা অভিযোগে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরে এক কিশোরীকে (১৪) ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার পৌর শহরের মাইলোড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে গতকাল সকালে ওই ব্যক্তির (৪৫) বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ পৌর শহরের এক ব্যক্তির বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করত ওই কিশোরী। ওই ব্যক্তির স্ত্রী গত শনিবার ঢাকায় ছিলেন। এই সুযোগে গত শনিবার রাত নয়টার দিকে ওই ব্যক্তি কিশোরীর কক্ষে ঢুকে তাকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ওই ব্যক্তি তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে ওই কিশোরী চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।