মোহাম্মদপুরে চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুরের টাউন হল মার্কেটে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের কারওয়ান বাজার অঞ্চল-৫–এর ভ্রাম্যমাণ আদালত।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শাহজাহান রোড স্বপ্ন সুপার শপের মো. ফয়সাল মাহমুদকে ১ লাখ টাকা, আল আমীন হোটেলের মালিক মো. আলমগীরকে ১০ হাজার টাকা এবং কামাল হোসেন জেনারেল স্টোরের মালিক সেলিম মিয়াকে ১০ হাজার টাকা এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন, ০৯) এর আওতায় টাউন হল মার্কেটের আনোয়ার ইলেকট্রনিকের মালিক আনোয়ার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া উচ্ছেদ কার্যক্রমে ফুটপাত দখলকারী অর্ধশতাধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
অভিযানে ডিএনসিসি কারওয়ান বাজার অঞ্চলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা আবদুল খালেক মজুমদারসহ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।