মোহাম্মদপুরে বাসে আগুন, দগ্ধ ও আহত ৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাধ এলাকায় আজ শনিবার রাতে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। এতে নারী ও শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। বাস থেকে নামতে গিয়ে আহত হয়েছেন আরও দুজন। তাঁদের ঢাকা মেডিকেল কজেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন, বিল্লাল, আরমান, নুর জাহান, আবু তাহের, ঋতু, রিফাত ও আবু বকর। এছাড়া আহত দুজন হলেন সুজন ও মনোয়ারা বেগম। দগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, রাত পৌনে ১০টার দিকে দগ্ধ ও আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তাঁদের হাসপাতালে আনা ব্যক্তিরা জানান, রাত নয়টার কিছুক্ষণ পর বেড়িবাধ এলাকায় ব্রাদার্স পরিবহনের একটি বাসে দুবৃর্ত্তরা আগুন দেয়। পরে স্থানীয় লোকজন আগুন নেভায়।