মৌলভীবাজার ও কিশোরগঞ্জে দুই নারীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মাইজদিহি এলাকা থেকে গতকাল রোববার দুপুরে অজ্ঞাতনামা এক বৃদ্ধার (৭০) লাশ উদ্ধার করা হয়েছে। কিশোরগঞ্জ পৌর শহরের পূর্ব তারাপাশা মহল্লা থেকে গত শনিবার রাতে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে নয়টার দিকে কিশোরগঞ্জের পূর্ব তারাপাশা মহল্লার একটি পুকুরপাড়ে এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে জানান।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, ওই নারীর বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছর।