মৌলভীবাজারে দুটি ট্যাংকারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

েমৗলভীবাজার সদর উপজেলার কামালপুর বাজারে সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে বিষাক্ত তরল বর্জ্যবাহী দুটি ট্যাংকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, সকালে দুটি ট্যাংকার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালামপুর গ্যাসফিল্ডের বিষাক্ত তরল বর্জ্য ধ্বংসের জন্য হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসফিল্ডে যাচ্ছিল। ট্যাংকার দুটি কামালপুর বাজারে পেঁৗছালে দুর্বৃত্তরা সড়কে গাছ ফেলে গতিরোধ করে। এরপর তারা চালক ও তাঁর সহকারীদের নামিয়ে ট্যাংকার দুটিতে ভাঙচুর চালায় এবং পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। আগুনে গাড়ি দুটির ইঞ্জিন ও সামনের অংশ পুড়ে গেছে।

ওসি আরও জানান, এ ঘটনায় কেউ আহত হয়নি। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে জামায়াতে ইসলামীর মৌলভীবাজার পৌর শাখার আমির মো. ইয়ামীর আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।