ম্যাজিস্ট্রেট দেখে পালালেন 'সর্বরোগের' ওষুধ বিক্রেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটপাতে ‘সর্বরোগের’ ওষুধ বিক্রি করেন তাঁরা। নিজেরাই ওষুধ তৈরির কারিগর। নিজেরাই চিকিৎসক। তবে ‘সর্বরোগের চিকিৎসকেরা’ ম্যাজিস্ট্রেট দেখে দোকান ছেড়ে পালালেন। চট্টগ্রাম নগরের শহীদ মিনার এলাকার ফুটপাত থেকে গতকাল ছয়টি ‘সর্বরোগের’ ওষুধের ভাসমান দোকান উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। তিনি বলেন, সব রোগের ওষুধ তাঁরা বিক্রি করেন। অভিযানের সময় দোকানিরা পালিয়ে যান।
এদিকে নগরের পুরাতন গির্জা রোড এলাকায় ছয়টি পান দোকান থেকে প্রায় পাঁচ কার্টন যৌন উত্তেজক ওষুধ, সরকারি ওষুধ এবং অনুমোদনহীন এনার্জি ড্রিংকস জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক কে এম মুহসীনিন মাহাবুব উপস্থিত ছিলেন।