ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন উপজেলার একটি দাখিল পরীক্ষা কেন্দ্র থেকে ফেরার পথে ম্যাজিস্ট্রেটের গাড়িতে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় ইটের আঘাতে পুলিশ সদস্য আলাল হোসেন আহত হন। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের সামনের সেতুর ওপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় গজারিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র বাতিল করে লালমোহন উপজেলা সদরে স্থানান্তর ও হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্ততি নিয়েছেন ইউএনও জাকির হোসেন।