ময়নাতদন্তে জানা গেল ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুরে উদ্ধার হওয়া সেই অজ্ঞাতপরিচয় নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করেছে পুলিশ।
কাজীপুর থানার ওসি সমিত কুমার কুণ্ডু বলেন, গত ১৫ জুন উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়নের মহিমাপুরে যমুনা নদীতে ভাসমান অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৬৫ বছর। উচ্চতা ৫ ফুট। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়। ওই ময়নাতদন্তের প্রতিবেদনে তাঁকে শ্বাসরোধে হত্যার কথা উল্লেখ করা হয়েছে।