ময়মনসিংহ ও কসবায় যুবদলের দুই নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানকে গত সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি শরীফুল হক ওরফে স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাহফুজুরকে রাজনৈতিক সহিংসতায় হওয়া তিনটি মামলায় এবং শরীফুলকে সন্ত্রাসী তৎপরতাসহ বিভিন্ন অভিযোগে হওয়া ছয়টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ মাহফুজুরকে গ্রেপ্তার করে। কসবা উপজেলা যুবদলের নেতা শরীফুল হককে তাঁর গ্রামের বাড়ি থেকে গতকাল গ্রেপ্তার করা হয়।