ময়মনসিংহে ইমাম আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলা থেকে গত বৃহস্পতিবার রাতে মুফতি মাকসুদুর রহমান নামের এক ইমামকে পুলিশ আটক করেছে। তবে তাঁর বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, তা জানা যায়নি।

মাকসুদুর রহমানের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আশ্রমপাড়া গ্রামে।

ফুলপুর থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাকসুদুর রহমান ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদে ইমামতি করেন। প্রায় তিন মাস আগে তাঁকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি ঢাকায় থাকতেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ মোল্লা বলেন, ‘ঢাকা থেকে আসা গোয়েন্দা পুলিশের একটি দল মাকসুদুর রহমানকে আটক করে ঢাকায় নিয়ে গেছে। তাঁর বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ আছে কি না, সেই বিষয়ে আমাদের কিছু জানায়নি ডিবি পুলিশের ওই দল।’