ময়মনসিংহে কলেজছাত্র খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে এক কলেজছাত্রকে খুন করেছে। তার নাম মুহতাসিন বিল্লাহ (১৭)।
মুহতাসিন ময়মনসিংহ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। সে শহরের আকুয়া এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকত। সে ফুলবাড়িয়া উপজেলার এমদাদুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে শহরের টাউন হল মোড় এলাকায় কয়েকজন দুর্বৃত্ত মুসতাসিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষক ও মুসতাসিনের পরিবারের লোকজন হাসপাতালে ছুটে আসেন। কারা মুসতাসিনকে খুন করেছে গতকাল রাত নয়টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পুলিশ ও পরিবার সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেতে পারেনি।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশ মাঠে নেমেছে। বন্ধুদের সঙ্গে কোনো বিষয় নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।