ময়মনসিংহে ছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী মুহ্তাসিন বিল্লাহ (১৭) খুনের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ময়মনসিংহের বাইরের একটি জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ শহরের টাউন হল মোড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয় মুহ্তাসিন বিল্লাহ। ময়মনসিংহ শহরের অপর একটি বেসরকারি কলেজের একজন শিক্ষার্থীর সঙ্গে বিরোধের জের ধরে মুহ্তাসিনকে খুন করা হয়। এ ব্যাপারে গত শনিবার নিহত মুহ্তাসিনের বাবা এমদাদুল হক বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে মোট ১৪ জনকে আসামি করা হয়। গতকাল সোমবার পুলিশ একটি জেলা থেকে তিনজনকে গ্রেপ্তার করে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, ‘কৌশলগত কারণে গ্রেপ্তারকৃতদের নাম প্রকাশ করা যাচ্ছে না।