ময়মনসিংহে ছেলের হাতে মা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ সদর উপজেলার উলুঙ্গাপাড়া গ্রামে এক ব্যক্তি তাঁর মাকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেল সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মায়ের নাম পারভীন আক্তার (৫০)। অভিযুক্ত ছেলের নাম মো. আনিস (২২)। তাঁদের বাড়ি সদর উপজেলার উলুঙ্গাপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আনিস দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। গতকাল বিকেলে ভাত খাওয়ার সময় তাঁর সঙ্গে মায়ের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আনিস তাঁর মা পারভীন আক্তারের গলা টিপে ধরেন। এতে শ্বাসরুদ্ধ হয়ে পারভীন মারা যান। প্রতিবেশীরা আনিসকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ সোয়া পাঁচটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং আনিসকে থানায় নিয়ে যায়।