ময়মনসিংহে বিএনপি-জামায়াত নেতা-কর্মীসহ আটক ১৬২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ ১৬২ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে সন্দেহভাজন জঙ্গিও রয়েছেন।
গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় এই অভিযান চালানো হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম প্রথম আলোকে বলেন, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন বিএনপির এবং আটজন জামায়াত-শিবিরের নেতা-কর্মী। এ ছাড়া নিষিদ্ধঘোষিত একটি জঙ্গি সংগঠনের সন্দেহভাজন সদস্য আছেন দুজন। বাকিরা মাদকসহ বিভিন্ন মামলার আসামি।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে জেলা বিএনপি ও জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা আছেন। তাঁদের নাম-পরিচয় পরে গণমাধ্যমে প্রকাশ করা হবে।