ময়মনসিংহে স্কুলছাত্র খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইসতিয়াক আহমেদ তন্ময় (১৬) নামের সিটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থী খুন হয়েছে। সে শহরের নওমহল এলাকায় পরিবারের সঙ্গে থাকত।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে শহরের নতুন বাজার এশটি কলেজের মাঠে বসে কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিল ইসতিয়াক। এ সময় বন্ধুদের মধ্যে একজন ইসতিয়াকের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে অন্য বন্ধুরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।