ময়মনসিংহে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ধারণা নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য।
আজ শনিবার ভোরে উপজেলার সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, গতকাল শুক্রবার রাতে ডাকাতি হতে পারে এমন খবরের ভিত্তিতে ফুলপুর উপজেলায় ডিবি পুলিশ অভিযান চালায়। আজ ভোর সাড়ে চারটার দিকে সাহাপাড়া এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে ডিবি পুলিশ। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়।
লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।