যন্ত্রণায় ভুগে মারা গেলেন দগ্ধ বাপ্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের সময় রাজধানীর রামপুরায় বাসে ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হন মো. বাপ্পী। ১০ দিন যন্ত্রণা ভোগার পর আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ছেলের মৃত্যুর খবর শুনে মা হালিমা খাতুনের আহাজারি। ছবি: সাবিনা ইয়াসমিন

পেট্রলবোমায় দগ্ধ হওয়ার পর ১০ দিন যন্ত্রণায় ভুগে মারা গেলেন আলিফ পরিবহনের চালকের সহকারী মো. বাপ্পী (২৫)। আজ রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত বাপ্পীর বাবার নাম দুলাল মিয়া। নেত্রকোনার শ্রীরামপুরের মোহনগঞ্জে তাঁর গ্রামের বাড়ি। ঢাকায় মিরপুর ১ নম্বরের দিয়াবাড়ি বালুর মাঠ এলাকায় তিনি থাকতেন।
১২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় আলিফ পরিবহনের একটি বাসে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। পেট্রলবোমায় বাপ্পী দগ্ধ হন। এরপর তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে বার্ন ইউনিটের আইসিইউতে স্থানান্তর করা হয়।
বাপ্পীর মৃত্যুর খবর নিশ্চিত করে হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল বলেন, আগুনে বাপ্পীর শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। আজ দুপুর ১২টার দিকে তিনি মারা যান। তাঁর লাশ বার্ন ইউনিটের লাশ ঘরে রাখা হয়েছে।