যন্ত্রপাতি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি টেলিভিশন চ্যানেল অবৈধভাবে দেখানোর অভিযোগে যশোর শহরের মেসার্স সাউদার্ন ইন্টারন্যাশনাল নামে একটি কেব্ল অপারেটর প্রতিষ্ঠানের কার্যালয় সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের ষষ্ঠিতলাপাড়ার ওই কার্যালয়ে অভিযান চালিয়ে বিদেশি চ্যানেল ডাউন লিংক করার ৩০টি ‘সেট টপ বক্স’ যন্ত্র জব্দ করে কার্যালয়টি সিলগালা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মিনহাজুর রহমানের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। এ সময় র্যা ব ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জানতে চাইলে মিনহাজুর রহমান বলেন, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে এ অভিযান চালানো হয়েছে। যশোর অফিস|