যমজ শিশুর অভিভাবক উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেলে জোড়া লাগানো যমজ শিশুকে রেখে কথিত অভিভাবক পালিয়ে গেছেন। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। হাসপাতালের কর্মচারীরা জানান, শুক্রবার রাত ১১টার দিকে এক ব্যক্তি যমজ শিশুর অভিভাবক বলে পরিচয় দিয়ে হাসপাতালে ভর্তির জন্য নিয়ে আসেন। ভর্তির জন্য টাকা দিতে বললে তিনি টিকিট কাটার কথা বলে কাউন্টারের দিকে যান। এরপর আর ফিরে আসেননি। চিকিৎসক জানান, যমজ শিশুর ওপরের দিকে আলাদা হলেও পেটের দিক থেকে জোড়া লাগানো। বয়স মাত্র এক দিন। পেডিয়াট্রিক (শিশু) সার্জারি বিভাগে ভর্তির পর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।