যমুনা থেকে নারী ও শিশুর বস্তাবন্দী তিনটি লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদী থেকে অজ্ঞাতনামা দুই নারী ও এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশগুলোর গলায় রশি প্যাঁচানো ছিল।
এনায়েতপুর থানার ওসি রাশেদুল হাসান বিশ্বাস বলেন, গতকাল সোমবার সকালে এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের দক্ষিণ পাশে যমুনার তীরে একটি বস্তা ভাসতে দেখে লোকজন। পরে বেলা সোয়া ১১টার দিকে পুলিশ গিয়ে বস্তা থেকে তিনজনের লাশ উদ্ধার করে। এর মধ্যে দুজনের বয়স ৩০ থেকে ৩৫ বছর। অন্যটি শিশু। লাশ তিনটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি রাশেদুল বলেন, তিন-চার দিন আগে শ্বাসরোধে হত্যার পর এই তিনজনকে বস্তায় ভরে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।