যশোরে অস্ত্রসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলায় ১২টি হাতবোমা ও দেশি অস্ত্রসহ জাফর ইকবাল নামের একজনকে আটক করেছে পুলিশ। তিনি ছোট শেখহাটি গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গত বুধবার মধ্যরাতে শেখহাটি গ্রাম থেকে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ জাফরকে আটক করে। এ সময় তিনি শোবারঘরের খাটের তলা থেকে একটি বস্তা করে করে দেন। এর ভেতর থেকে ১২টি হাতবোমা, একটি করে হাঁসুয়া, ছোরা ও চাপাতি এবং দুটি রড উদ্ধার করা হয়। যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক আবদুর রহিম বলেন, রাতে একদল সন্ত্রাসী জাফরের বাড়ির সামনে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ গেলে ডাকাত দল পালিয়ে যায়। জাফর ওই দলের সদস্য। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হচ্ছে।