যশোরে ভেজাল সার তৈরির অভিযোগে এক ব্যবসায়ী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় গত বৃহস্পতিবার রাতে একটি সারের গুদাম থেকে প্রায় ২২ হাজার ১৫০ কেজি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল সার তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে সারের গুদামটি
সিলগালা ও সালমা বেগম (৩৮) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত গত বৃহস্পতিবার রাতে উপজেলার নওয়াপাড়ার ভাঙ্গাগেট এলাকায় মেসার্স রহমত স্টোরের গুদামে অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন জেলার নির্বাহী হাকিম সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার রাতেই অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বাদী হয়ে সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ১৬(৩) ও ১৭(৩) ধারায় অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন।