যশোরে আ.লীগের সম্মেলনে বোমা হামলা, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে কমিটি গঠনের সময় বোমা হামলা চালানো হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে আটটার দিকে স্থানীয় কাজীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের দুই কর্মী আহত হয়েছেন।
আহত কর্মীরা হলেন যশোর সদর উপজেলার কাজীপুর গ্রামের বাসিন্দা কোরবান আলী (৩৫) ও মুড়লি খাঁপাড়ার মো. মুসা (৩৬)। তাঁদের যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল ওয়ার্ড আওয়ামী লীগের পূর্বনির্ধারিত সম্মেলন চলছিল। সম্মেলনের শেষের দিকে সভাপতি পদে আলম খন্দকার ও সাধারণ সম্পাদক পদে আবু মুরাদ মিলনের নাম ঘোষণা করা হলে পদ না পাওয়া নেতা ও তাঁদের লোকজন বোমা হামলা চালায়।