প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রপ্তানিমুখী চিংড়ি মাছে ক্ষতিকর পদার্থ ঢুকিয়ে ওজন বাড়ানোর অপরাধে গত সোমবার ভ্রাম্যমাণ আদালত আড়াই লাখ টাকা জরিমানা আদায় করেছেন। যশোর সদর উপজেলার রাজারহাট এলাকায় দুটি ট্রাকে অভিযান চালিয়ে তাঁরা এ জরিমানা আদায় করেন।
মৎস্য বিভাগ জানায়, প্রক্রিয়াজাতকরণের জন্য খুলনার ডুমুরিয়ার সাহাপুর ও খর্নীয়া থেকে একটি ট্রাক এবং যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া থেকে চিংড়িবোঝাই আরেকটি ট্রাক চট্টগ্রামে নেওয়া হচ্ছিল। রাজারহাট এলাকায় পৌঁছালে ট্রাক দুটি থামিয়ে মৎস্য বিভাগের বিশেষজ্ঞ দিয়ে চিংড়ি পরীক্ষা করা হয়। এ সময় চিংড়িতে ক্ষতিকর দ্রব্য পাওয়া যায়।