যশোরে এক স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যশোরের চৌগাছা উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি খাল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

ওই স্কুলছাত্রের নাম সাকিব হোসেন (১২)। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুন্দিপুর বেলেমাঠ গ্রামের আলমগীর হোসেনের ছেলে। যশোরের চৌগাছা উপজেলার স্বরূপপুর গ্রামে নানা খলিলুর রহমান মণ্ডলের বাড়িতে থেকে সে লেখাপড়া করত। সে উপজেলার স্বরূপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যার পর থেকে সাকিবকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি করেও কোথাও পাননি। আজ ভোর থেকে আবারও তাঁরা সাকিবকে খুঁজতে থাকেন। সকাল সাড়ে ছয়টার দিকে তাঁরা স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি খালে তার লাশ পড়ে থাকতে দেখেন। এরপর তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে চৌগাছা থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রিফাত খান বলেন, শিশুটির ডান চোখ উপড়ে ফেলা হয়েছে এবং বাম চোখ খুঁচিয়ে নষ্ট করে ফেলা হয়েছে। তার শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ যশোর ২৫০ শয্যার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান