যশোরে কুপিয়ে গুলি করে দুজনকে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সদর উপজেলার দক্ষিণ আরপাড়া গ্রামের একটি মাঠ থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে লাশ দুটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যশোরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী। তাঁর ভাষ্য, নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার হাশিমপুর গ্রামের আব্বাস তরফদারের ছেলে জয়নাল তরফদার (৪০) ও আশজাল তরফদারের ছেলে লিটু (৩০)। তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।
ওসি আক্কাস আলীর দাবি, জয়নাল চরমপন্থী দলের সদস্য। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। লিটু তাঁর আত্মীয়। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।