যশোরে গণপিটুনিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে পাঁচবাড়িয়া এলাকায় যশোর-মাগুরা মহাসড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, গণপিটুনিতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ওই ব্যক্তি ডাকাত দলের সদস্য ছিল। গতকাল রাত দুইটার দিকে ডাকাতেরা মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয়। এতে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে।