যশোরে গুলিসহ যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামে অভিযান চালিয়ে পিস্তলের একটি ম্যাগাজিন, ছয়টি গুলিসহ আবদুস সালাম (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সালাম শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের মান্দার সরদারের ছেলে। পুলিশ জানায়, সালামের ভাই জামাল বাড়িতে বসে ফেনসিডিলের ব্যবসা করেন। ওই ফেনসিডিল উদ্ধার করতে পুলিশের একটি দল জামালের বাড়িতে যায়। তারা জামালকে না পেয়ে সালামকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। ওসি জানান, ফেনসিডিল আছে এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। উদ্ধার হওয়া গুলির মধ্যে চারটি পিস্তলের ও দুটি বন্দুকের বলে তিনি জানান।  যশোর অফিস|