যশোরে নাশকতাকারী সন্দেহে নারীসহ তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের শংকরপুর থেকে নাশকতাকারী সন্দেহে দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় শংকরপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় জিহাদি বইপুস্তক ও প্রচারপত্র উদ্ধার করা হয়েছে।

যাঁরা আটক হয়েছেন, তাঁদের মধ্যে দুজন নারী। তাঁরা যশোর শহরের শংকরপুর পশু হাসপাতাল এবং শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা। আটক আরেক যুবক (২৯) খুলনার কয়রা উপজেলার কাগমারীচর গ্রামের বাসিন্দা।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, চলতি দায়িত্ব) আবুল বাশার মিঞা আজ রাত পৌনে আটটায় প্রথম আলোকে বলেন, নাশকতাকারী সন্দেহে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের কাছ থেকে জিহাদি বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় যৌথবাহিনীর অভিযান চলছে বলেও ওসি জানান।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শংকরপুর এলাকার মাওলানা তৌহিদুরের বাড়িতে অভিযান চালিয়ে নাশকতাকারী সন্দেহে তাঁদের আটক করা হয়েছে।