যশোরে বোমা হামলায় আ.লীগ কর্মী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের ঝিকরগাছায় বোমা হামলায় এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। তাঁর নাম আব্বাস মোল্লা (৪৫)। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জানান, আব্বাস আওয়ামী লীগ কর্মী ছিলেন। আব্বাসের ভাই আবদুস সালাম স্থানীয় ইউপি সদস্য। অপর ভাই কামাল হোসেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আজ দুপুর ১২টার দিকে ১৫-১৬ জন সন্ত্রাসী তাঁদের বাড়িটিতে হানা দেয়। সন্ত্রাসীরা এ সময় সাত-আটটি বোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে আব্বাস মোল্লা গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু সালেহ মো. মাসুদ করিম বলেন, ‘নিজ বাড়িতে দলীয় প্রতিপক্ষের বোমার আঘাতে আওয়ামী লীগ কর্মী আব্বাস মোল্লা নিহত হয়েছেন। আমরা হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’