যশোরে ভোটকেন্দ্রে হামলায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সদর উপজেলার চাঁচরা ইউনিয়নের ৬৫ নম্বর চাঁচড়া ভাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা ও সংঘর্ষে আবদুস সাত্তার নামের এক ফেরিওয়ালা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদের পদপ্রার্থী দুই সদস্যের সমর্থকদের মধ্যে হামলা ও সংঘর্ষে আবদুস সাত্তার নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালিয়েছে।
আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুল করিমের অভিযোগ, বিদ্রোহী প্রার্থী আব্দুল আজিজ বিশ্বাসের সমর্থকেরা কেন্দ্র ও এর আশপাশ এলাকায় হামলা চালায়।
নিহত আবদুস সাত্তারের লাশ যশোর জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।