যশোরে শহীদ মিনারের পাশে বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে একুশের প্রথম প্রহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় সেখানে উপস্থিত লোকজন উত্তেজিত হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। একুশের প্রথম প্রহরেই এই ঘটনা ঘটে।
যশোর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর সাফিন মাহমুদ বলেন, শহীদ মিনারে ফুল দেওয়া শুরু হওয়ার পর পাশের ফাঁকা জায়গায় পর পর দু-তিনটি বিস্ফোরণ ঘটে। সেগুলো সম্ভবত ককটেল ছিল।
এ সময় মানুষ আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ তা নিয়ন্ত্রণে আনতে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। তবে এসব ঘটনায় কেউ আহত হয়নি। এ ঘটনার পর কিছুক্ষণ শহীদ মিনারে ফুল দেওয়া বন্ধ থাকলেও পরে ফুল দেওয়া শুরু হয়।