যশোরে সড়ক বন্ধ করে যুবলীগের সমাবেশ, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বেলা তিনটা থেকে যশোর শহরের ব্যস্ততম চিত্রামোড় সড়কটি বন্ধ করে জনসভার আয়োজন করা হয়। দড়াটানা, এম এম আলী রোড, চৌরাস্তা, সিভিল কোর্টসহ বিভিন্ন মোড়ে পুলিশ ও দলীয় কর্মীরা ব্যারিকেড দিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল বন্ধ করে দেন। ছবিটি বিকেলে তোলা l প্রথম আলো

যশোর শহরের ব্যস্ততম গাড়িখানা সড়ক বন্ধ করে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে যুবলীগ।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটা থেকে রাত আটটা পর্যন্ত পুলিশ শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ও চিত্রার মোড়ে লোহার ব্যারিকেড দিয়ে অন্তত আধা কিলোমিটার সড়ক বন্ধ করে ওই কর্মসূচি পালনে সহায়তা করেছে।
এতে করে জেলা শহরের অন্য সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তির শিকার হন শহরবাসী। পাশাপাশি ওই সড়ক-সংলগ্ন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও ক্ষতিগ্রস্ত হয়। এ ব্যাপারে জানতে চাইলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, সড়কের ওপর সমাবেশ করার জন্য দাপ্তরিক কোনো অনুমতি নেই। তবে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রায়ই এ ধরনের কর্মসূচি পালন করেন। অন্য সময় সড়কের এক পাশ খোলা রেখে কর্মসূচি পালন করা হলেও গতকাল জনসমাগম বেশি হওয়ায় সড়ক পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে মানুষের কিছুটা ভোগান্তি হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সদস্যরা সমাবেশের দুই পাশে ব্যারিকেড দিয়েছেন বলে তিনি জানান।