যশোরে সন্ত্রাসীদের গুলিতে আ. লীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোল্লা ওলিয়ার রহমান (৬২) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। 
আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহতের ছোট ভাই রেজাউল ইসলাম মোল্লা প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রউদ্দিন আহম্মেদ বলেন, আজ সকালে নওয়াপাড়া বাইপাস সড়কে সন্ত্রাসীরা ওলিয়ারকে গুলি করে পালিয়ে যায়। পথচারীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।