যশোরে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে কথিত এই বন্দুকযুদ্ধ হয়। নিহত ব্যক্তি ডাকাত ছিলেন বলে দাবি পুলিশের।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় পুলিশ জানাতে পারেনি। নিহত ব্যক্তির লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
যশোরের সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহার ভাষ্য, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। এ সময় ডাকাতদের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়। এতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঘটনার বিষয়ে কোনো প্রত্যক্ষদর্শীর বিবরণ পাওয়া যায়নি।