যাজক হত্যাচেষ্টার ঘটনায় 'গুরুত্বপূর্ণ তথ্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিৎসা নিয়ে বাসায় ফেরার পর যাজক লুক সরকার
চিকিৎসা নিয়ে বাসায় ফেরার পর যাজক লুক সরকার

পাবনার ঈশ্বরদী উপজেলায় গির্জার যাজক লুক সরকারকে হত্যা চেষ্টার ঘটনায় করা মামলায় ওবায়দুল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ক্যাডার উল্লেখ করে পুলিশ দাবি করেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার ভোরে উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া নামক স্থান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, লুক সরকারের দেওয়া চেহারার বর্ণনা ও তথ্যের ভিত্তিতে ওবায়দুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ঈশ্বরদী থানায় পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, ওবায়দুল ছাত্রশিবিরের ক্যাডার। গির্জার যাজকের দেওয়া চেহারার বর্ণনা অনুযায়ী তাঁকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুলের কাছ থেকে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ পাওয়া গেছে।

আরও পড়ুন: