যাত্রাবাড়ীতে নারীর গলাকাটা লাশ উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ীর ধনিয়ায় একটি বাসা থেকে গতকাল শনিবার রাতে গলাকাটা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শিল্পী (৩০)। ওই বাসায় কুপিয়ে আহত করা হয়েছে পারুল (২৫) আরেক নারীকে। পারুল ও শিল্পী সম্পর্কে ননদ-ভাবি।
কেন কারা কেন কারণে শিল্পীকে হত্যা করেছে তা তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ। নিহত শিল্পীর গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। ঘটনার সময় ওই বাসায় ওই দুই নারী অবস্থান করছিলেন। তাঁদের স্বামী ও অন্য স্বজনেরা সেখানে ছিল না।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, যাত্রাবাড়ীর ৭৩ রসুলবাগের বাসার পঞ্চম তলায় শনিবার ভাড়াটিয়া হিসেবে ওঠেন পারুল ও তার ননদ শিল্পী। শনিবার রাতে হঠাৎ ওই বাসায় চতুর্থ তলার ফ্ল্যাটের লোকজন তাদের জুতা খুঁজে পাচ্ছিল না। তারা অন্যান্য ফ্ল্যাটের সামনে জুতা খুঁজতে গেলে পঞ্চম তলার ফ্ল্যাটের দরজা খোলা পান। এরপর ভেতরে দু’জনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর দেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত পারুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।