যাত্রাবাড়ীতে নির্মাণ শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় একতলা ছাদের ওপর থেকে পড়ে খোকন মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তিনি নির্মাণশ্রমিক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, খোকন মিয়া বিবিরবাগিচা এলাকায় একটি একতলা ভবনে টিনের চালা লাগাচ্ছিলেন। সেখান থেকে হঠাৎ তিনি নিচে পড়ে যান। গুরুতর অবস্থায় তাঁকে তাঁর ভাই শাহিনসহ কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বিকেল সাড়ে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বিবিরবাগিচা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁ​ড়ির ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খোকন মিয়ার লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে।