যাত্রাবাড়ীতে বাসচালককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ীর রায়েরবাগে বাবু হোসেন (৩৫) নামে এক বাসচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগ, বাবুর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হত্যা করেছে। এ ঘটনায় বাবুর স্ত্রী, শ্যালক ও শ্বশুর-শাশুড়িকে আটক করেছে পুলিশ। গত রোববার দুপুরে বঁটির কোঁপে আহত হন বাবু। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাবুর বড় ভাই মো. মামুন প্রথম আলোকে বলেন, রায়েরবাগের পুনম সিনেমা হলের পাশে বাবুর শ্বশুরবাড়ি। সাত বছর আগে লাভলী বেগমকে পছন্দ করে বিয়ে করেন তিনি। তাঁদের দুটি সন্তান রয়েছে। তিন-চার মাস আগে রাগ করে বাবার বাড়ি চলে যান লাভলী। রোববার দুপুরে দুই সন্তানকে দেখতে শ্বশুরবাড়ি যান বাবু। এ সময় স্ত্রীর সঙ্গে আবার ঝগড়া হয় তাঁর। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে লাভলীর বাবা বাবুল ও মা পারভীন বাবুকে মারধর করেন। হঠাৎ বাবুর শ্যালক পাশের ঘর থেকে একটি বঁটি নিয়ে এসে বাবুর বুকের বাঁ পাশে কোপ দেন। এতে তাঁর ফুসফুস ছিদ৶ হয়ে যায়।
মামুন বলেন, খবর পেয়ে বাবুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
গতকাল সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার পুলিশ জানিয়েছে এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।