রাজধানীতে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা, দগ্ধ ২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধে শুক্রবার রাতে যাত্রাবাড়ীতে যাত্রীবাহী একটি বাসে দুর্বৃত্তের ছোড়া পেট্রলবোমায় ১৮ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নেওয়া হচ্ছে। ছবি: ফোকাস বাংলা

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তের ছোড়া পেট্রলবোমায় অন্তত ২৬ জন দগ্ধ হয়েছেন। এছাড়াও তাড়াহুড়ো করে নামতে গিয়ে একজন আহত হয়েছেন। আজ শুক্রবার রাত নয়টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল ইউনিয়ন পরিষদ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
গ্লোরি পরিবহনের ওই বাসটি গুলিস্তান থেকে ছেড়ে ডেমরা রানীমহল যাচ্ছিল। এ সময় ওই ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন
আগুন দিয়ে পালানোর সময় শিবির কর্মীদের পিটুনি, দগ্ধ ৯ আবার পুলিশ প্রহরাধীন গাড়িতে পেট্রলবোমা, চালক ও সহকারী দগ্ধ