র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
র‍্যাবের গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর রুম্মন মাহমুদ খানের ভাষ্য, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে মাতুয়াইলের কাঠেরপুল এলাকায় র‍্যাবের সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় র‍্যাবের টহল গাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে মারেন দুই যুবক। পেট্রলবোমায় র‍্যাবের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। র‍্যাব সদস্যরা গাড়ি থেকে নেমে আত্মরক্ষার্থে গুলি ছোড়েন। এতে ওই দুই যুবক গুলিবিদ্ধ হন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁদের মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নিহত দুই যুবকের লাশ কলেজের মর্গে রাখা হয়েছে।
পৃথক ঘটনায় রাজধানীর শাজাহানপুর থানার আমতলা ক্রসিং মোড়ে পুলিশের গুলিতে এক যুবক আহত হয়েছেন। আজ ভোরে এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম মো. কাওসার। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা আজ সকাল ছয়টার দিকে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসেন।