যাত্রাবাড়ীতে ককটেলসহ চারজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রাবাড়ী এলাকা থেকে ককটেল ও ধারালো অস্ত্রসহ চারজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে মোল্লাপাড়া গলি থেকে তাঁদের আটক করা হয়। আটক চারজন হলেন তাইজুল ইসলাম, আরিফ হোসেন, মনির হোসেন ও আলাউদ্দিন। তাঁরা ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান নিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য (পূর্ব) বিভাগ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে চারটি ককটেল, দুটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।