যাত্রাবাড়ীতে গৃহকর্ত্রী ও গৃহকর্মীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে এক নারী ও এক কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উত্তর যাত্রাবাড়ীর কলার আড়ত সংলগ্ন একটি বাড়ির তৃতীয় তলার বাসা থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

নিহত একজনের নাম রওশন আরা। তিনি পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মরহুম আব্দুল কুদ্দুসের স্ত্রী। নিহত অপরজন হলো, তাঁর বাসার গৃহকর্মী কল্পনা আক্তার (১২)। রওশন আরার সঙ্গে ওই বাসায় কল্পনা আক্তার ও তার মা লাকী আক্তার থাকতেন। ঘটনার সময় লাকী আক্তার বাসার বাইরে ছিলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ বলেন, কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনই অনুমান করা যাচ্ছে না। তদন্ত চলছে।