যাত্রাবাড়ীতে হিযবুত তাহ্রীরের সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ী এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের এক সদস্যকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে বলে দাবি পুলিশের। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. আবদুর রহমান। তাঁর বাড়ি নোয়াখালীর চাটখিলে। আবদুর রহমান দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানিয়েছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার ওসি আনিছুর রহমান বলেন, উত্তর দনিয়া আদর্শ উচ্চবিদ্যালয় সড়কের বায়তুল ফালাহ জামে মসজিদের সামনে জুমার নামাজের পর আবদুর রহমান লিফলেট বিলি করছিলেন। এ সময় ৫০০টি সরকারবিরোধী লিফলেটসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।