যাত্রীবাহী ট্রেন থেকে পেট্রলবোমা ও পিস্তল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা রেলস্টেশনে আজ রোববার বিকেলে পদ্মরাগ এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী ট্রেন থেকে প্রায় ২৫ কেজি গাঁজা, তিনটি পেট্রল বোমা, একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করেছে র্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
র্যাব জানায়, আজ বিকেলে পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট থেকে সান্তাহারের উদ্দেশে রওনা দেয়। ট্রেনটি বিকেল সাড়ে পাঁচটার দিকে গাইবান্ধা রেলস্টেশনে পৌঁছালে র্যাব সদস্যরা ওই ট্রেনের বগিতে তল্লাশি চালায়। এ সময় তারা একটি বগির বাংকারে (যাত্রীদের মালামাল রাখার জায়গা) বস্তায় গাঁজা, বোমা, পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার কায়সার আলী সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রেনে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়।