যাত্রীবাহী লঞ্চ থেকে ২৪ শ কেজি জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সদর উপজেলার গোপচর এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চে তল্লাশি চালিয়ে দুই হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড পাগলা স্টেশনের কর্মকর্তারা। আজ শুক্রবার ভোরে এম ভি মাহিন রিফাত-১ নামের ওই লঞ্চে এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে সদর উপজেলার গোপচর এলাকায় অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। জব্দ জাটকাগুলোর মূল্য প্রায় সোয়া সাত লাখ টাকা। জব্দ করা জাটকাগুলো নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তা জেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করা হয়।