যাত্রীর কোমর থেকে সোনার ৩০টি বার উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে সোনার ৩০টি বার আটক করা হয়েছে। ওই যাত্রীর নাম মহিউদ্দিন আহমেদ। বয়স ৩০ বছর। আজ রোববার বেলা একটার দিকে তাঁকে আটক করা হয়।
মহিউদ্দিন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসেন।
ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিমের সহকারী কমিশনার এহসানুল কবির বলেন, গ্রিন চ্যানেল পার হওয়ার সময় মহিউদ্দিনকে সন্দেহ হওয়ায় আটক করা হয়। পরে তল্লাশি করে তাঁর কোমরে লুকানো অবস্থায় সোনার ৩০টি বার পাওয়া যায়। ওজন ৩ কেজি ৪৫০ গ্রাম। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।