যাত্রীর কোমরে মিলল ৮২টি সোনার বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কোমর থেকে সাড়ে নয় কেজি ওজনের ৮২টি সোনার বার জব্দ করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় মাসকট থেকে আসা যাত্রী সাইফুল আলমের কাছ থেকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এসব সোনার বার জব্দ করেন।
জব্দ হওয়া সোনার বারের বাজারমূল্য চার কোটি টাকা। যাত্রী সাইফুলের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।
বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক প্রণয় চাকমা গতকাল রাতে বলেন, মাসকট থেকে আসা যাত্রী সাইফুল ইসলাম তাঁর কোমরের বেল্টের মধ্যে ৮২টি সোনার বার নিয়ে আসেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সন্দেহ হলে তাঁর দেহ তল্লাশি করে এসব বার জব্দ করা হয়।