যাত্রীর ফ্লাস্কে ৪০ লাখ টাকার সোনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মো. ওসমান নামের এক যাত্রীর কাছে রাখা ফ্লাস্কের ভেতর থেকে আটটি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস বিভাগ। ৯৩৩ গ্রাম ওজনের এই সোনার বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
আজ শুক্রবার সকালে বন্দরের কাস্টমস বিভাগ সোনার বারগুলো উদ্ধার করেছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টায় শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়া ফ্লাইটের যাত্রী মো. ওসমানের লাগেজের ভেতরে থাকা ফ্লাস্ক থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। ফ্লাস্কের নিচে আঠা দিয়ে বারগুলো লাগানো ছিল।
এ ব্যাপারে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার মশিয়ার রহমান মণ্ডল প্রথম আলোকে জানান, আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমসের বিভাগীয় আইনে মামলা হচ্ছে।