যাত্রীর ব্যাগে ১৭৩টি সোনার চেইন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৫৫০ গ্রাম ওজনের ১৭৩টি সোনার চেইন জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার সকালে দুবাই থেকে একটি উড়োজাহাজে করে ওই যাত্রী চট্টগ্রামে আসেন।
জব্দ করা সোনার চেইনের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের সহকারী কমিশনার দ্বৈপায়ন চাকমা জানান, যাত্রী আল আমিনের লাগেজ স্ক্যান করে ফলের পাউডারের একটি কৌটার ভেতর থেকে এসব সোনার চেইন জব্দ করা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, আইন অনুযায়ী একজন যাত্রী ঘোষণা দিয়ে শুল্ক ছাড়াই ১০০ গ্রাম স্বর্ণালংকার এবং শুল্ক দিয়ে ২০০ গ্রাম সোনার বার বিদেশ থেকে আনতে পারেন। তবে একই রকমের ১২টির বেশি স্বর্ণালংকার আনার সুযোগ নেই।